দশে দশ

Spread the love
  1. সিরিয়ার পালমিরা শহরের কাছে শনিবার জঙ্গি হামলা। মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর। ঘটনার পর থেকেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার কড়া জবাব দেওয়া হবে, হোয়াইট হাউস থেকে বার্তা ট্রাম্পের।
  2. আমেরিকায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা। স্থানীয় সময় শনিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন এলোপাথারি গুলি চলার অভিযোগ। ঘটনায় কমপক্ষে দুই জন নিহত এবং আটজন গুরুতর জখম হয়েছেন বলে খবর।
  3. মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যের মোট ৪০টি জায়গায় শনিবার দিনভর তল্লাশি চালায় ইডি। এই অভিযানে প্রায় ৯.৭০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ISIS-সম্পর্কিত অর্থ পাচারের তদন্তেই এই অভিযান চালিয়েছে ইডি বলে খবর।
  4. ১৪ ডিসেম্বর, রবিবারও বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত, ৮ ঘণ্টা বন্ধ থাকবে।
  5. কলকাতা, হায়দারাবাদ সফরের পরে এ বার মুম্বইতে ফুটবলের রাজপুত্র। ১৪ ডিসেম্বর দুপুর ৩.৩০টে নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন মেসি। বিকেল ৫টা নাগাদ ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের শিল্পীরাও।
  6. ফের পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অরুণাচল প্রদেশ থেকে গ্রেপ্তার করা হলো কাশ্মীরের এক বাসিন্দাকে। শুক্রবার গভীর রাতে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার আলো থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ বছরের ওই ব্যক্তির নাম হিলাল আহমেদ।
  7. রবিবার সকালে হরিয়ানা হাইওয়েতে পথ দুর্ঘটনা। ঘন কুয়াশার জেরে পরপর কয়েকটি বাসের মধ্যে সংঘর্ষ। দুর্ঘটনায় গুরুতর জখম বেশ কয়েকজন যাত্রী।
  8. বছরের শেষে ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরও একটি চা বাগান। শুক্রবার গভীর রাতে বানারহাটের মোগলকাটা চা বাগান ছেড়ে রীতিমতো পালিয়ে যায় মালিকপক্ষ। এর জেরে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১,০৭৬ জন চা শ্রমিক।
  9. শনিবার মেসির অনুষ্ঠানের মাঝে চূড়ান্ত বিশৃঙ্খলা হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। মেসির ইন্ডিয়া ট্যুরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তকে শনিবারই গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও বিশৃঙ্খলার ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
  10. রবিবার ভারত ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ ম্যাচ রয়েছে। ম্যাচটি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০টায় শুরু হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*