রোজদিন ডেস্ক : গত কয়েকদিনের চূড়ান্ত উড়ান বিপর্যয়ের পর বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা আজ অনেকটাই স্বাভাবিক হয়েছে। আজ সংস্থা দু হাজারের বেশি উড়ান পরিষেবা দিয়েছে বলে দাবি করা হয়। শুক্রবার শেষ মুহুর্তে প্রযুক্তিগত কারণে দুটি উড়ান বাতিল করা হয় বলে প্রকাশ।
সংস্থা সুত্রে প্রকাশ, গত পাঁচ দিনে উড়ান স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চলেছে, শুক্রবার ২০৫০ টি উড়ান চলেছে। ১৩৮ টি গন্তব্যেই উড়ান চলাচল হয়েছে। সংশ্লিষ্ট বিমানবন্দরগুলিতে যাত্রীদের উড়ান পরিষেবা সংক্রান্ত সব খবর জানানোর ব্যবস্থাও করা হয়েছে বলে সংস্থার দাবি।

Be the first to comment