১০ টা

Spread the love
  1. যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় সুয়ো মোটো মামলা দায়ের করা হয়েছে। চলছে তদন্ত।
  2. মেসির সঙ্গেই হায়দ্রাবাদ যাচ্ছিলেন। মেসির বিমানেই যাওয়ার কথা ছিল নিজামের রাজ্যে। তবে বিমানবন্দর থেকেই গ্রেফতার শতদ্রু দত্ত।
  3. কলকাতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার দ্বিগুণ সতর্ক হলো হায়দরাবাদ। সেই কারণেই উপ্পল স্টেডিয়ামে গড়ে তোলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়।
  4. মনরেগা-র নাম পাল্টে হয়েছে ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘নাম বদল করে সরকারের প্রচুর টাকা খরচ হয়। কেন অকারণে নাম বদল, সরকারকে জবাবদিহি করতে হবে।’
  5. পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অসমের তেজপুর থেকে বায়ুসেনার এক প্রাক্তন আধিকারিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ধৃতের নাম কুলেন্দ্র শর্মা।
  6. ডোমজুড় থানার অন্তর্গত জালান কমপ্লেক্সে অভিযান গোয়েন্দাদের। একটি ভোজ্য তেলের কারখানায় অভিযান চালান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সঙ্গে ছিল ডোমজুড় থানার পুলিশও। অভিযোগ ওই কারখানায়, একটি নামী সংস্থার লেবেল নকল করে তেল তৈরি করা হয়। বিপুল পরিমাণ তেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে দু’জনকে।
  7. SIR একটা ষড়যন্ত্র বলে দাবি করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তাঁর দাবি, ‘পিছনের দরজা দিয়ে NRC করার চেষ্টা হচ্ছে।’
  8. উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন রাজ্যের স্বাস্থ্য সচিব মৌমিতা গোদারা বাসু। এ দিন মেডিক্যালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।
  9. দেশ জুড়ে ২,৫০০-রও বেশি ফ্লাইট ছাড়ল ইন্ডিগো। শনিবার এই খবর জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিগো। এই নিয়ে টানা দু’দিন ২৫০০-এর বেশি ফ্লাইট ছাড়ল এয়ারলাইন সংস্থা।
  10. কালিম্পংয়ে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সকালে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গুরুতর জখম ৮ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*