কেরালায় লোকাল বডি নির্বাচনে বিপুল জয়, স্বাগত জানালেন রাহুল গান্ধী, খাড়গে

Spread the love

রোজদিন ডেস্ক :
কেরালায় লোকাল বডি নির্বাচনে দলের বিপুল জয়ে খুশি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। আগামী বছর বিধানসভা নির্বাচনে কি হবে, তার প্রতিফলন এই ফলাফল বলে রাহুল গান্ধী জানান। বলেন, কেরালার মানুষ দায়বদ্ধ সরকার চান। যে সরকার তাঁদের কথা শুনবে, উত্তর দেবে, কাজ করবে। এই জয়ের জন্য দলের নেতা কর্মীদের অভিনন্দিত করেন। মানুষ ভিত্তিক রাজনীতির এটি স্বীকৃতি বলেন।
দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই জয়ের জন্য কেরালার জনগণকে ধন্যবাদ জানান। আগামী বছর বিধানসভা নির্বাচনেও মানুষ এই রায় দেবে বলে তাঁদের আশা।
কে সি বেনুগোপাল, সাথিসন প্রমুখ নেতা মনে করেন, রাজ্যে বামেদের বিদায় শুধু সময়ের অপেক্ষা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*