নাম কাজে এলো না, কেরালায় পরাজিত বিজেপির “সোনিয়া গান্ধী “!!

Spread the love

রোজদিন ডেস্ক : নামে কি বা এসে যায়!! কেরালা লোকাল বডি নির্বাচনে তাঁর নাম শোরগোল তুললেও মুন্নারের পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হলেন সোনিয়া গান্ধী!!
নিল্লাথান্নি ওয়ারডে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ১০৩ ভোটে ইউডিএফের মঞ্জুলা রমেশের কাছে পরাজিত হন।
প্রয়াত কংগ্রেস নেতা দূরে রাজ কন্যার নাম সোনিয়া গান্ধীকে সম্মান জানিয়ে রেখেছিলেন, বিয়ের পর বিজেপির পঞ্চায়েত নেতা স্বামীর পদাঙ্ক অনুসরণ করে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। তাঁর সোনিয়া গান্ধী নাম এই নির্বাচনে সব মহলে ই সাড়া ফেলেছিল।
পরাজিত শাশুড়ি বৌমা :
পালিক্কাল গ্রাম পঞ্চায়েতে একই ওয়ার্ডে শাশুড়ি বৌমার প্রতিদ্বন্দ্বিতাও কৌতুহল জাগিয়ে ছিল। শাশুড়ি কুঞ্জুমল কছুপাপ্পি নির্দল ও পুত্রবধূ জেসমিন এবি কংগ্রেসের হয়ে লড়েন, দুজনই বিজেপির পি ভি নিরুপার কাছে পরাজিত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*