কেরালায় লোকাল বডি নির্বাচনের ফলাফলকে স্বাগত প্রধানমন্ত্রীর, তিরুনন্তপুরম দখল এনডিএর

Spread the love

রোজদিন ডেস্ক : কেরালা লোকাল বডি নির্বাচনে তিরুবন্তপুরম পুরনিগমে জয় সহ এনডিএ-র ফলাফলকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালা রাজনীতির এ এক সন্ধিক্ষণ বলে মন্তব্য করেন তিনি। এই প্রথম বিজেপি তিরুবন্তপুরম পুরনিগম দখল করাকে ঐতিহাসিক বলে মনে করছেন অভিজ্ঞ মহল। এই জয়ে কার্যত উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে তিরুবন্তপুরম কে ধন্যবাদ জানান। বলেন, বিজেপি এনডিএ-র জয় কেরালার রাজনীতিতে এক সন্ধিক্ষণ। একমাত্র তাঁদের দলই যে উন্নয়ন দিতে পারে, মানুষ সে বিষয়ে নিশ্চিত। এই পুরনিগমে জয়ী হয়ে তাঁদের দল মানুষের জীবনযাত্রা সহজ ও উন্নয়ন করবে। এই জয়ের জন্য দলীয় কর্মী, কার্যকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওঁদের নিরলস, নিরন্তর লড়াই এর ফসল এ জয় বিজেপি, এনডিএ প্রার্থীদের জয়ী করার জন্য তিনি কেরালার মানুষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বলেন, এলডিএফ, ইউডিএফ এর প্রতি মানুষ বীতশ্রদ্ধ। একমাত্র তাঁরাই সুশাসন, উন্নয়ন করতে পারেন বলে দাবি করেন।
দীর্ঘদিন বামেদের প্রভাবিত তিরুবন্তপুরম পুরনিগমে বিজেপির জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরাও।
বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর এই নির্বাচনী ফলে উল্লসিত। বামেদের খেলা এবার শেষ বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*