রোজদিন ডেস্ক : তুরস্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন লিবিয়ার সেনা প্রধান মহম্মদ আলি আহমেদ আল হাদ্দাদ-সহ পাঁচ জন। মঙ্গলবার রাতে তুরস্কের আঙ্কারা থেকে রওনা দিয়েছিল বিমানটি। বিমানে লিবিয়ার সেনা প্রধান ছাড়া প্রতিরক্ষা উৎপাদন শিল্পের পরিচালক, চিফ অফ স্টাফের একজন উপদেষ্টা ও তাঁর দফতরের একজন চিত্রগ্রাহকও ছিলেন।
এই ঘটনায় লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দ্বেইবাহ গভীর শোক ব্যক্ত করেছেন।
কি করে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment