রোজদিন ডেস্ক : বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না বলে তোপ দাগলেন তাঁর ভাই শরিফ ওমর বিন হাদি। অন্তর্বর্তী সরকারকে নিশানা করে তিনি বলেন, জীবিত হাদির থেকে শহিদ হাদি অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে তাঁদের মধ্যে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ হাদির বিচারের অপেক্ষায় আছে।
সরকার-এর উদ্দেশ্যে দৃশ্যত ক্ষুব্ধ ওমর হাদি বলেন, তাঁরা ক্ষমতায় থাকার সময় ওসমান হাদিকে খুন করা হয়েছে।এর দায় তারাও এড়াতে পারে না। এখন হোক বা দশ বছর পর তাদেরও বিচার হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আরও বলেন, “আপনারা যদি মনে করেন, দুই মাস পর রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদের কাঠ গড়ায় দাঁড় করাবেই।” হাদির খুনীর বিচারের দাবিতে তিনি বলেন, “আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই একে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন, তা আমরা কখনই হতে দেবে না।”
তাঁর এই সব মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। চলছে চর্চাও।

Be the first to comment