১০টা

Spread the love
  1. বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার রাজধানী। মস্কোর এই বিস্ফোরণে ২ পুলিশ অফিসার এবং আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রুশ জেনারেলের মৃত্যুর একদিন পরেই সেই একই জায়গায় বিস্ফোরণের খবর।
  2. সমগ্র আরাবল্লী পর্বতমালায় নতুন করে খননের ইজারা মঞ্জুর করার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। বুধবার এই বিষয়ে একটি আদেশে জারি করে মন্ত্রক বলেছে, অবৈধ ও অনিয়ন্ত্রিত খনন রোধ করতে এবং ‘গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত একটি অবিচ্ছিন্ন ভূতাত্ত্বিক গঠন’ হিসেবে এই পর্বতমালাকে রক্ষা করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
  3. অবশেষে মহারাষ্ট্রের ১০টি পুরসভা নির্বাচনে একজোট হয়ে লড়তে চলেছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। শিবসেনা (উদ্ভব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত বলেন, ‘মহারাষ্ট্র এবং মারাঠি জনগণের জন্য একটি আনন্দের মুহূর্ত।
  4. এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মন। গত সোমবার এই মামলায় তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার হাইকোর্টের এই রায়কেই শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করলেন রাজগঞ্জের BDO।
  5. বর্ধমানে ১৯ নং জাতীয় সড়কের উপরে দুর্ঘটনা।  বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে চান্ডুল এলাকার কুড়মুনা ফ্লাইওভারে। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কন্টেনারে ধাক্কা চারচাকা গাড়ির। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। বরাতজোরে প্রাণ রক্ষা চালক-সহ আরোহীদের।
  6. পরপর দু’দিনের অশান্তি ও হিংসার জেরে অসমের পশ্চিম কার্বি আংলং জেলায় সেনা মোতায়েন করা হয়েছে।
  7. ওডিশার ভদ্রকে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ১০ বছর বয়সি ওই মেয়েটির দেহ উদ্ধার করার পরেই উত্তপ্ত হয় এলাকা। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবিতে আগুন জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  8. বাতাসের গুণমান সূচকের কিছুটা উন্নতি হওয়ায় দিল্লিতে প্রত্যাহার করা হলো GRAP-iv অর্থাৎ, চতুর্থ স্তরের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের বিধিনিষেধ।
  9. বড়দিনের আগের রাতে ফের উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার মগবাজার এলাকায় অবস্থিত নিউ ইস্কাটন এজি চার্চে ছোড়া হলো পেট্রোল বোমা। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।
  10. আমেরিকায় পড়তে গিয়ে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু ভারতীয় ছাত্রের। গভীর রাতে বন্ধুদের সঙ্গে নৈশভোজ খাওয়ার সময়ে তেলঙ্গনার নালগোন্ডা জেলার মেলাদুপ্পালাপল্লি গ্রামের বাসিন্দা পবন কুমার রেড্ডি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর বন্ধুরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*