রোজদিন ডেস্ক : বাংলাদেশের মগবাজারে উড়াল পুল থেকে ছোঁড়া ককটেল বিস্ফোরণে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক তরুণ। আজ সন্ধ্যায় এই ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয়। সূত্রের খবর, হাতির ঝিল থানার নিউ ইস্কাটন এজি চার্চ গির্জা সংলগ্ন বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ ফটকের সামনে দুষ্কৃতিরা এই ককটেল বোমা ছোঁড়ে। উড়াল পুল থেকে ছুঁড়ে দেওয়া এই বোমা নীচের এক তরুণের মাথায় পড়লে সেখানেই তিনি প্রাণ হারান। নিহত তরুণ সিয়াম মজুমদার (২১) একটি ডেকোরেটর দোকানের কর্মী ছিলে। ভর সন্ধ্যায় এই ভয়ংকর ঘটনায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এর তদন্ত করছে।

Be the first to comment