উন্নাও অভিযুক্তর জামিন, নির্যাতিতার হেনস্থা, তীব্র সমালোচনা রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : উন্নাও-এ ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতায় ফের ফুঁসে উঠেছেন নির্যাতিতা। প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

তাঁকে হেনস্থার তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, একজন গণধর্ষিতার সঙ্গে এমন ব্যবহার কি কাম্য? যিনি সুবিচারের জন্য লড়াই করছেন?
কুলদীপ সিং সেঙ্গারের জামিন রীতিমত হতাশাজনক, লজ্জাজনক বলে তিনি মন্তব্য করেন। বিশেষত নির্যাতিতা যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
রাহুল গান্ধী আরও বলেন, ধর্ষক জামিন পাচ্ছেন, আর নির্যাতিতাকে অপরাধীর মত দেখা হচ্ছে! নির্যাতিতা মর্যাদা, নিরাপত্তা ও সুবিচার পাওয়ার যোগ্য। অথচ তাঁকেই অসহায়ভাবে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে!
উল্লেখ্য, কুলদীপ সিং সেঙ্গারের জামিন মেলার বিরুদ্ধে উন্নাও এর নির্যাতিতা ও তাঁর মা দিল্লির মান্ডি হাউসের কাছে অবস্থান বিক্ষোভ করেন, বলেন এটি তাঁদের পরিবারের কাছে মৃত্যুর সমান, এর বিরুদ্ধে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।
তাঁদের অবস্থান থেকে উঠিয়েও দেয় পুলিশ।
উচ্চ আদালত অভিযুক্ত সেঙ্গারকে নির্যাতিতার বাড়ির পাঁচ কিমি এর মধ্যে যাওয়া যাবে না ও তিনি ও তাঁর মাকে কোন ভাবে ভয় দেখানো যাবে না বলে নির্দেশ দিয়েছে। তা অমান্য করলে জামিন বাতিল করা হবে।
যদিও এতে আশ্বস্ত নয় নির্যাতিতা ও তাঁর পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*