রোজদিন ডেস্ক : বড়দিনের সকালে হাতির হানায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন আলিপুরদুয়ারের পবিত্র রায় (৫২)।আজ সকালে ঘন কূয়াশায় ঢাকা ছিল আলিপুরদুয়ার। পবিত্র রায়ের বাড়ির সামনে আচমকা হাতিটি এলেও দেখতে পাননি তিনি। বাড়ি থেকে বেরোনোর পরই হাতিটি তাঁকে আক্রমণ করে, শূঁড়ে জড়িয়ে আছাড় মারে। এমন আকস্মিক আক্রমণে হতচকিত হয়ে যায় তাঁর পরিবার। এলাকায় শোকের ছায়া নামে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে জলদাপাড়ার মাদারিহাটে হাতির আক্রমণে তিন জন নিহত হন।

Be the first to comment