রোজদিন ডেস্ক : আগামীকাল শুক্রবার আরও একটি বড়সড় ভার্চুয়াল বৈঠক করতে চলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন প্রায় ৫ হাজার নেতা-কর্মী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন ও উন্নয়নমুখী কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করবেন। ছাব্বিশের আগে বাংলা জুড়ে এই নিয়ে প্রচার আরও জোরদার করায় জোর দেবেন। এছাড়াও আলোচনায় থাকবে উন্নয়নের পাঁচালি। সব মিলিয়ে রাজ্য সরকারের কর্মকাণ্ড নিয়ে উত্তর থেকে দক্ষিণ, একসুরে মানুষের কাছে প্রচার চালাতে হবে। এর আগে নেতাজি ইনডোরে বিএলএদের সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই রাজ্যের সকলকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আজ ৫ হাজার নেতা, কর্মীকে নিয়ে বৈঠকে বসছেন অভিষেক।

Be the first to comment