- ওডিশার কন্ধমাল জেলায় পৃথক দু’টি এনকাউন্টারে নিহত মাওবাদীদের শীর্ষ নেতা গণেশ উইকে-সহ সংগঠনের ৬ সদস্য।
- পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ থেকে সফল ভাবে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ভারত। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে পরমাণু শক্তিচালিত সাবমেরিন INS Arighaat থেকে এই মিসাইল ছোড়া হয়।
- উন্নাও ধর্ষণ কাণ্ড নিয়ে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আজ বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বেটি বাঁচাও’-এর বাস্তব চিত্র এটাই। যখন দোষী সাব্যস্ত ধর্ষকরা ঘুরে বেড়ায় এবং মন্ত্রীরা উপহাস করেন, তখন বুঝতে হবে, প্রতিটি কন্যা, প্রতিটি নারী এবং ন্যায়বিচার খোঁজা প্রত্যেক পরিবার ব্যর্থ।’
- কর্তব্যরত নার্সদের গাফিলতির জন্যই গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ এমনই অভিযোগে উত্তাল হলো পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর মহকুমা হাসপাতাল।
- অসমের এক স্কুলে ঢুকে বড়দিনের জন্য করা সমস্ত সাজগোজ তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির বজরং দলের দিকে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে অসমের পানিগাঁওতে সেন্ট মেরি’জ স্কুলে।
- আততায়ীদের গুলিতে মৃত্যু হলো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীন এবিকে স্কুলের এক শিক্ষকের। পুলিশ সূত্রে খবর, ওই শিক্ষকের নাম রাও দানিস আলি।
- প্রয়াত রাজ্যের ৬ বারের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়ার রাইপুর বিধানসভার ৮ বারের বিধায়ক উপেন কিস্কু।
- বীরভূমের দুবরাজপুরে পুকুর থেকে উদ্ধার হলো মা ও মেয়ের মৃতদেহ।
- খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের মা,ভাই ও ভায়ের বৌকে শুনানির ডাক। বিধায়কের অভিযোগ, তৃণমূল বিধায়ক হওয়ায় BJP চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পরিবারকে মানসিক হেনস্থা করার জন্য শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।
- মাথাভাঙায় পারিবারিক বিবাদে খুন ২, গ্রেফতার তৃণমূল নেতা। লাঠি, লোহার রড, শাবল দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি-সহ ৬। ধৃত বুথ সভাপতি সুধীর শিকদারকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল ।

Be the first to comment