বাংলাদেশে গণ পিটুনিতে ফের যুবক খুন

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে দীপু দাসের নৃশংস হত্যার রেশ না মিলতেই ফের গণ পিটুনিতে প্রাণ হারালেন যুবক অমৃত মন্ডল। এলাকায় তিনি সম্রাট নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় জোর করে টাকা তোলার অভিযোগ ছিল। ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। সূত্রের খবর, রাজবাড়ির পাংশায় এক বাড়িতে টাকা চাইতে যায় অমৃত মন্ডল। বাড়ির মালিককে না পেয়ে অন্য একজনকে মারধর করে। বাড়ির লোকেরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় মানুষ জন এসে তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*