- শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরা পড়ে ৪.৪। শুক্রবার ভোর সাড়ে চারটেতে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থিত।
- SSC-র পর এবার প্রাথমিকে নিয়োগের তোড়জোড়। ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। ১৩ হাজার ৪২১ শূন্যপদে।
- বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের উদ্যোগে তৈরি করা হল ‘বাবরি’ হটাও মঞ্চ। তাদের স্লোগান, ধর্ম ব্যক্তিগত কিন্তু বাবর বহিরাগহত। তাদের দাবি, মসজিদ তৈরি করা হোক কিন্তু তা বাবরের নামে হতে পারে না।
- ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃত পরিযায়ী শ্রমিকের নাম জুয়েল রানা, তাঁর বয়স ১৯। ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের চকবাহাদুরপুর গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক আকির ও পলাশ শেখ
- দীপুচাঁদ দাসের বাবার সঙ্গে কথা বললেন শুভেন্দু, ‘বাংলাদেশি মুসলমানরা বাবরি মসজিদের জন্য টাকা দিতে পারলে, ভারতের হিন্দুরাও দীপু দাসের পরিবারকে টাকা দিতে পারবে..’
- ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার । শান্তনু ঠাকুরের একাধিক অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের মমতা ঠাকুরের। মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ১ ।
- সমাবর্তন অনুষ্ঠানেও ছাত্রদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপাল ক্যাম্পাসে ঢোকার পরই বিক্ষোভ দেখাতে শুরু করে SFI, AIDSO, ফেটসু-সহ একাধিক ছাত্র সংগঠন। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেন তাঁরা।
- বড়দিনে বাসন্তীতে সিলিন্ডার ফেটে আহত হওয়া শিশুর অবস্থা আশঙ্কাজনক। গতকাল তার হাতের অস্ত্রোপচার হয়েছে। ডানহাতের তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দু’টি চোখের দৃষ্টিশক্তিও লোপ পেয়েছে বলে খবর SSKM হাসপাতাল সূত্রে
- দিঘার অদূরে রামনগরে বাজারে গতকাল রাত আড়াইটা নাগাদ আগুন লাগে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দু’টি মিষ্টি দোকান সহ একটি স্টেশনারি দোকান।
- এক দোকানিকে গুলি করে খুন করার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের বালিয়ায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ উত্তরপ্রদেশের বালিয়া জেলার রাঘোপুর গ্রামে।

Be the first to comment