রোজদিন ডেস্ক : হাওড়া পুরসভায় নির্বাচন করতে এত ভয় কেন? প্রশ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার। বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ফল খারাপ হলে অন্য বার্তা যাবে বলেই কি এই সংশয়!! এই পুরসভায় নাগরিক পরিসেবা তলানিতে। নাগরিকরা কর দিয়েও পরিষেবা পান না বলে তিনি অভিযোগ করেন। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পুরবাসীদের জন্যই পৌরসভা। অথচ হাওড়ায় কত বছর ধরে নির্বাচন হয় না। তাঁরা এই নিয়ে আন্দোলন, অবস্থান সবই করেছেন। রাজ্য নির্বাচন কমিশনে গিয়েও জানতে চেয়েছেন, তাঁরা কেন নির্বাচন ঘোষণা করছেন না?
শুভংকর সরকার বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত না হলে তাঁরা নির্বাচন ঘোষণা করতে পারেন না বলে কমিশন তাঁদের জানিয়েছে।
যে নবান্নে বসে রাজ্যের নির্বাচন নিয়ে কথা হয়, নির্দেশ যায়, সেখানেই ভোট হয় না!! নাগরিকদের স্বার্থে অবিলম্বে হাওড়া পুরসভায় নির্বাচন করার তিনি দাবি জানান।

Be the first to comment