রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের গোরখপুরে একাদশ শ্রেণির এক পড়ুয়া স্কুলের খেলার মাঠে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার দুপুরে পিপ্রাইচ এর কো-অপারেটিভ ইন্টার কলেজে এই ঘটনা হয়। একই এলাকার একজনের সঙ্গে নিহত সুধীর ভারতীর বচসা বাধে। বাদ বিতন্ডা বাড়লে আচমকা দেশি পিস্তল দিয়ে অভিযুক্ত গুলি চালালে সুধীর ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ভয়ংকর ঘটনায় স্কুলে তুমুল উত্তেজনা দেখা দেয়। কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দেন। পুলিশ দ্রুত আসে, অভিযুক্তকে আটক করে। নিহত ও অভিযুক্তর আত্মীয়রা চলে আসেন। পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় তার আত্মীয়রা মাটিতে শুয়ে পড়ে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এক নাবালক সহ দুই অভিযুক্ত পালিয়ে যায়। তাদের ধরতে তিনটি পুলিশ দল গঠন করা হয়েছে।
এই ঘটনা এলাকার আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে বলে প্রকাশ। পরিস্থিতি থমথমে।

Be the first to comment