আচমকা চলে গেলেন ফুটবলার সুখেন দে, ক্রীড়া জগতে শোকের ছায়া

Spread the love

রোজদিন ডেস্ক : বছর শেষ হতে আর মাত্র পাঁচ দিন বাকি। পয়লা জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। তার আগেই শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়েসে চলে গেলেন বিশিষ্ট ফুটবলার সুখেন দে। রেলে কাজ করতেন তিনি। অফিসে কাজ করতে করতেই আচমকা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাঁর। তাঁর এই অকাল প্রয়াণের খবরে বিস্মিত ক্রীড়া মহল। কেউ বিশ্বাসই করতে পারছেন না তিনি আর নেই।
মোহনবাগান সহ আরও কয়েক জায়গায় খেলেছেন সুখেন দে। সুভদ্র, হাসিখুশি এই তরুণ খেলোয়াড়ের প্রয়াণের খবরে হত চকিত সকলেই। কলকাতা সহ রাজ্যে এখন বর্ষবরণের অপেক্ষায় সেজে উঠেছে। পয়লা জানুয়ারি সুখেন দে র জন্মদিন। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণের খবরে সব আনন্দ ম্লান হয়ে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*