সাহসিকতায় প্রধানমন্ত্রী বাল পুরস্কার পেলো পঞ্জাবের দশ বছরের শ্রাবণ সিং

Spread the love

রোজদিন ডেস্ক : পঞ্জাবের ছোট্ট দশ বছরের বালক শ্রাবণ সিং সাহসিকতার জন্য প্রধানমন্ত্রী বাল পুরস্কার পেলো। সরকারি সূত্রের খবর, অপারেশন সিঁদুর চলার সময় শ্রাবণ সিং সেনাদের জল, লস্যি, দুধ, চা ইত্যাদি সরবরাহ করতো। সীমান্তে তখন যুদ্ধের আবহ। সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ড্রোনের ভারতীয় এলাকায় প্রবেশের মাঝেও অকুতোভয় শ্রাবণ নিজের কাজ করে গেছে। সেনাবাহিনী, স্থানীয় মানুষ এতে মুগ্ধ।
পুরস্কার পেয়ে দৃশ্যত খুশি শ্রাবণ জানায়, সেনাদের সহায়তা করতে তার খুব ভাল লাগতো, প্রতিদিন সে তাঁদের জন্য দুধ, ঠান্ডা জল নিয়ে যেত।
বড় হয়ে সেও সেনা বাহিনীতে যোগ দেবে বলে জানায়। সেনারা তাকে খুব ভালবাসতেন, আইস ক্রিম, আরও অনেক কিছু দিতেন বলে জানায় সে।
অপারেশন সিঁদুরের সময় তাদের জমিতে শিবির করে ছিলেন সেনারা, তখন থেকেই শ্রাবণ তাঁদের পরিষেবা দিতো।
সেনা বাহিনী তার পড়াশোনার খরচ দেবে বলে আগেই জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*