দশে দশ

Spread the love
  1. ইউক্রেনে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দিল রাশিয়া। শনিবার ভোর থেকে কিয়েভ জুড়ে শুরু হয়েছে লাগাতার মিসাইল হামলা। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী।
  2. কলেজ ক্যাম্পাসের ভিতরেই প্রকাশ্যে গুলি করে এক কিশোরকে খুনের অভিযোগ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর কোঅপারেটিভ ইন্টার কলেজে। নিহত কিশোরের নাম সুধীর ভারতী। তার বয়স ১৭ বছর।
  3. গত ছয় বছর ধরে ১৩ কোটি টাকা খরচে তৈরি হওয়া রোপওয়ে ভেঙে পড়ল উদ্বোধনের আগেই। শুক্রবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে।
  4. রাজধানীর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। শুরু হয়েছে ‘অপারেশন আঘাত’। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।
  5. ছত্তিসগড়ে লিকার স্ক্যাম মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল ইডি। এতে অভিযুক্ত হিসাবে আরও ৫৯ জনের নাম যোগ করেছেন তদন্তকারীরা। ফলে সব মিলিয়ে মোট অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ জন।
  6. উত্তর ভারতজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। উত্তরপ্রদেশে প্রবল শৈত্যপ্রবাহ, জারি রেড অ্যালার্ট।
  7. আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা। ২৯ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
  8. আজ থেকে শুরু SIR-এর শুনানি প্রক্রিয়া। প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হবে ৩২ লক্ষ ভোটারকে। নো ম্যাপিংয়ে থাকা ভোটারদের প্রথমে ডাকা হবে।
  9. ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মোহনবাগান ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের প্রাক্তন  ফুটবলার সুখেন দে-র।
  10. টোকিওর উত্তরে মিনাকামি শহরের কান-এটসু এক্সপ্রেসওয়েতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে তাদের পিছনে থাকা কমপক্ষে ৫০টি গাড়ি একের পর এক ধাক্কা মারতে শুরু করে। দুর্ঘটনার পরেই দাউদাউ করে আগুন ধরে যায় ট্রাক দুটিতে। সেই আগুন ছড়িয়ে পড়ে কমপক্ষে আরও ১২টি গাড়িতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*