ওসমান হাদির আততায়ীরা ভারতে পালিয়ে গেছে, দাবি ঢাকার

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে ছাত্র নেতা ওসমান হাদির হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে বলে দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের। ওখানকার অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এই কথা জানিয়ে বলেন, দুই সন্দেহ ভাজন আততায়ী ফয়সল করিম মাসুদ ও আলমগির শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে। সেখানে পুর্তি নামের একজন তাদের নিয়ে যায়। এরপর সামি নামের ট্যাক্সি চালক তাদের মেঘালয়ের তুরায় নিয়ে যায়। অসমর্থিত সূত্রে তাঁরা জেনেছেন, যাঁরা তাঁদের নিয়ে গেছেন, ভারতীয় পুলিশ তাঁদের আটক করেছে। তাঁরা এর সরকারি ভাষ্যের জন্য অপেক্ষা করছেন বলে নজরুল ইসলাম জানিয়েছেন। বাংলাদেশ সরকার পলাতক আততায়ীদের খোঁজে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে জানা যায়।
উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির হত্যার পর ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ ইত্যাদিও। যা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকারও। হাদির আততায়ীদের ভারতে প্রবেশের খবর আরও চিন্তা বাড়িয়েছে দুই দেশের সরকারেরই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*