১০টা

Spread the love
  1. ২১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা পড়ে কাশ্মীরে। চলে তুষারপাত। এই সময়টাকে বলা হয় ‘চিল্লাই কালান’। ঠান্ডার সুযোগে জঙ্গিরা যাতে কাশ্মীরে ঢুকতে না পারে সেই জন্য এই সময়ে বিশেষ অভিযান শুরু করল ভারতীয় সেনা।
  2. মতুয়াদের ভোট যাতে বাদ না যায় সেই দাবি নিয়ে রাজ্যজুড়ে ২০২৬ সালের আগামী ৫ জানুয়ারি দুপুর ১২ টায় সময় রাজ্যজুড়ে জেলায় জেলায় অবরোধ কর্মসূচির ডাক দিলেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ।
  3. কুলদীপের জামিনের প্রতিবাদে যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন মহিলা সমাজকর্মীরা। তাঁদের দাবি, ‘ধর্ষণের বিচার চাই। নির্যাতিতাকে ন্যায় দিতে হবে।’ কুলদীপের কারাদণ্ড স্থগিতের প্রতিবাদও করেন তাঁরা।
  4. খসড়া তালিকায় নাম না থাকায় বিএলও-কে হুমকির অভিযোগ শেখ শাহজাহানের অনুগামীর বিরুদ্ধে। হুমকির খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আতঙ্কিত বিএলও, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গোটা গ্রামবাসী। কেননা এই অনুপ্রবেশকারী সন্দেশখালির শেখ শাহজাহানের অনুগামী। অভিযুক্তর নাম খাইরুল কারিগর।
  5. এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দিঘা জগন্নাথ ধাম। এ দিন মন্দিরে পা পড়ল কোটিতম দর্শনার্থীর। সেই হিসেবে  চিহ্নিত করা হয়েছে এক খুদেকে। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে মন্দির কর্তৃপক্ষ সংবর্ধনাও দেন তাকে।
  6. হুমায়ুন কবীরের ছেলেকে আটক করেছে পুলিশ। হুমায়ুনের দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।
  7. বদল আসছে BLO অ্যাপের অপশনে। রবিবার সকালেও সেই পরিবর্তন দেখা গেল। এ দিন ‘Re-verify logical discrepancies’ অপশনে বদল আনা হলো, নাম হলো ‘logical discrepancies’।
  8. নদিয়ার ধুবুলিয়া বাজার নেতাজি পার্ক সংলগ্ন এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য। অবৈধ সোনার চোরাচালান চক্রের হদিশ পেয়ে ৪ জনকে গ্রেপ্তার করল ধুবুলিয়া থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে—  রুশিকেশ কোদাম (২৩), রোহিত কুণ্ডলকর (২৫), অমিত মণ্ডল (৩০), রাজউইন্দার সিং (৩২)। অভিযুক্তদের কাছ থেকে ১১টি সোনার বার, ৭টি মোবাইল ফোন, একটি ছোট চারচাকা গাড়ি ও একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
  9. প্রয়াত হলেন বিশিষ্ট ফরাসি অভিনেত্রী ব্রিজিট বাডো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১৯৫২ সালে অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৫৭ সালে ‘অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান’ (১৯৫৬) চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।
  10. বাংলাদেশের ভোটার তালিকায় নাম উঠল খালেদা জিয়ারপুত্র তারেক রহমানের। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*