হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানিতে হাজির থাকার নোটিশ কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। আগামী ৩ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২টো ৩০-এর মধ্যে তাঁকে সমস্ত তথ্য নিয়ে সাঁকরাইল বিডিও অফিসে উপস্থিত থাকার জন্য নোটিস দেওয়া হয়েছে। কমিশনের চিঠি পেয়ে বিস্মিত অজয় ভট্টাচার্য। বলেন, সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে সমস্ত নির্বাচনে ভোট দিয়েছি। ১৯৯৮, ২০০৮, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বাম জমানায় জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম। পরপর দুটো টার্ম জেলা পরিষদের সহ-সভাধিপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছি। তবুও নির্বাচন কমিশন ২০০২ সালের এসআইআর সঙ্গে আমার এবারের তথ্যের মিল নেই বলে উল্লেখ করে আমাকে তলব করেছে। কিন্তু আমাকে শুনানিতে ডাকার জন্য উল্লেখ করা কারণটা পুরোপুরি ভুল। এইভাবে বহু মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*