দশে দশ

Spread the love
  1. ‘কংগ্রেস শেষ হয়নি৷ যারা ভাবছে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, তারা ভুল ভাবছে৷’ রবিবার জাতীয় কংগ্রেসের ১৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ ভাবেই তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
  2. মল্লিকার্জুন খাড়গের দাবি, ‘কংগ্রেস কোনও দিন ধর্মের নামে ভোট ভিক্ষা করেনি৷ কংগ্রেস কোনও দিন মন্দির-মসজিদের নাম করে বিদ্বেষও ছড়ায়নি৷’
  3. কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবনে স্থগিতাদেশ নিয়ে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে সিবিআই। সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
  4. সামনেই পিম্পরি-চিঞ্চওয়াড় পুরসভা নির্বাচন। তার আগে কাকা শরদ পাওয়ারের সঙ্গে জোট বাঁধলেন ভাইপো অজিত পাওয়ার।
  5. বাংলায় আসছেন অমিত শাহ। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। তিন সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। যোগ দেবেন একাধিক জনসভায়।
  6. দাউদাউ করে জ্বলছে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসের দু’টি কামরা। সোমবার সকালে আচমকাই আগুন লেগে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে।
  7. সোমবার সকাল থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চল। কুয়াশার কারণে বিমান ও ট্রেন চলাচল যেমন ব্যাহত হয়েছে, তেমনি দূষণের মাত্রাও পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে।
  8. ছত্তিসগড়ের কোরবায় অগ্নিকাণ্ড। সোমবার সকালে কোরবা বাজারের দোতলার চারটি দোকানো আগুন লেগে যায়।
  9. বাংলাদেশে দীপু দাসকে বেধড়ক মারধর করে পোস্টে বেঁধে পুড়িয়ে মারে উন্মত্ত জনতা। ঘটনার তীব্র নিন্দা করলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘যা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাই। দুই দেশের সম্পর্ক দৃঢ় ও মজবুত রাখতে ভারত সরকার যে পদক্ষেপই গ্রহণ করুন না কেন, আমরা সমর্থন করব।’
  10. বছরের শেষ লগ্নে ঝোড়ো ইনিংস খেলছে শীত। ঠান্ডায় জুবুথুবু গোটা বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার আকাশ পরিস্কার থাকবে। সকালে হালকা কুয়াশা রয়েছে। তবে বেলা গড়ালেই ঝকঝকে রোদ উঠবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*