মায়ানমারে প্রথম দফার ভোট গ্রহণ হল, প্রহসন বলে সমালোচনা বিরোধীদের

Spread the love

রোজদিন ডেস্ক : গৃহযুদ্ধে বিধ্বস্ত মায়ানমারে রবিবার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হোল। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম নির্বাচন হল ওই দেশে। বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে বয়কট করেছেন। তিন দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওয়াকেবহাল মহল মনে করেন, দেশের সার্বিক অচলাবস্থা থেকে বেরোনোর পথ খুঁজতে চিনের মদতপুষ্ট জুনটা সরকার নিজেদের বৈধতা প্রতিপন্ন করার চেষ্টা করছে। আদতে এই নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করাই তাদের মূল উদ্দেশ্য।
আজ নির্বাচন উপলক্ষে ও মায়ানমারে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর মিলেছে। বেশ কিছু বিস্ফোরণ, এমনকি বিমান হামলার ঘটনাও হয়েছে বলে জানা যায়।
জুন্টা সরকারের দাবি, তারা দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়।
আগামী ১১ ও ১৫ জানুয়ারি নির্বাচনের পরবর্তী দুই দফা
অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোটারদের মাত্র এক তৃতীয়াংশ ভোট দিয়েছেন। আগামী দু দফার নির্বাচনেও এই ছবির খুব একটা হেরফের হবে না বলেই ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*