১০টা

Spread the love
  1. তিনদিনের বঙ্গ সফরে কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফরে কোন জনসভা না থাকলেও সাংগঠনিক স্তরে বৈঠকে বসবেন তিনি। আজকে আটটা নাগাদ দমদম এয়ারপোর্টে পৌঁছন তিনি। তারপর সোজা চলে যান সল্টলেকে দলীয় দপ্তরে। সেখানে বৈঠক সেরে তাজ তাল কুটিরে রাত্রি বাস করবেন তিনি। আজকে রাতেই  কোর কমিটি সহ একাধিক বৈঠকে বসবেন শাহ
  2. বিষ্ণুপুরে রসপুঞ্জ পিকে হাইস্কুলের মাঠে বসেছে সেবাশ্রয়ের ক্যাম্প। সোমবার বিকালে ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাম্প ঘুরে দেখেন তিনি। কথা বলেন ক্যাম্পে আসা মানুষদের সঙ্গে।
  3. আরাবল্লি ইস্যুতে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। অবশেষে পাহাড়ের সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত নির্দেশে স্থগিতাদেশ দিলেন বিচারপতিরা।
  4. উন্নাও ধর্ষণ কাণ্ডে কুলদীপ সেনগারের জামিনে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। খুশি নির্যাতিতার মা। তিনি বললেন, ‘সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। কিন্তু আমাদের নিরাপত্তা দিন।’
  5. রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে হাজির স্থানীয় BLO অফিসার। সঙ্গে ERO ও AERO অফিসার রয়েছেন বলেও খবর। এনিউমারেশন ফর্মের ভুল সংশোধনের কারণেই স্বরাষ্ট্র সচিবের বাড়িতে নির্বাচনী আধিকারিকরা গিয়েছেন বলে খবর।
  6. মঙ্গলবার রাজ্যে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় এসে প্রায় ৬-৭টি জেলার জেলাশাসকদের সঙ্গে বহুতলে বুথ করা নিয়ে সশরীরে বৈঠকে বসবেন রাজ্যের CEO দপ্তরে। অন্যদিকে, প্রত্যেকটি জেলার DEO-দের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে SIR-এর হিয়ারিং পর্ব নিয়ে বিশেষ বৈঠকও করবেন তিনি।
  7. রোল অবজ়ার্ভার সি মুরুগানের গাড়ির দরজার লক ভেঙে দিল বিক্ষোভকারীরা। রবিবার থেকে SIR-এর শুনানি প্রক্রিয়া পরিদর্শনে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে গিয়েছিলেন তিনি।
  8. গোয়া নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় জামিন পেলেন না লুথরা ভাইরা। সোমবার তাঁদের আদালতে পেশ করা হয়। তাঁদের জামিন আবেদনের নাকচ করে দিয়ে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আপাতত ৯ জানুযারি পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁদের।
  9. পুলিশ হেফাজত থেকে পালালেন ধর্ষণে অভিযুক্ত যুবক। উত্তরপ্রদেশে ১০ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল যুবক। কিন্তু পুলিশ হেফাজত থেকে তিনি পালিয়ে যান বলে অভিযোগ। চার দিন পরে তাঁকে ফের গ্রেপ্তার করে পুলিশ।
  10. ছত্তিসগড়ের ৯টি এলাকায় হানা দিল ইডি। ভারতমালা প্রকল্পে রায়পুর–বিশাখাপত্তনম অর্থনৈতিক করিডর নির্মাণের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। শুরু হয়েছে তদন্ত। সেই মামলাতেই ৯টি এলাকায় হানা দিয়েছে ইডি।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*