দশে দশ

Spread the love
  1. আজ মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. এদিন দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হবেন তিনি, বিকেলেই কলকাতায় ফিরবেন মমতা।
  3. মঙ্গলবার দুপুর ১২টা সাংবাদিকদের মুখোমুখি হবেন অমিত শাহ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসতে পারে সেখানে।
  4. প্রয়াত হলেন বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
  5. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
  6. বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়াকে সমাধিস্থ করা হতে পারে। পার্টির তরফে জানানো হয়েছে, তাঁকে সমাধিস্থ করা হবে তাঁর স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে।
  7. SIR আবহে তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের সব জেলাশাসকের সঙ্গে শুনানি নিয়ে বৈঠক। বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ।
  8. সোমবার রাত দেড়টা নাগাদ বিরাটি স্টেশন লাগোয়া যদুবাবুর বাজারে ভয়াবহ আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।
  9. দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের যাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়ার অফ-ডিউটি পাইলটের বিরুদ্ধে। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পাইলট বীরেন্দ্র সেজওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
  10. মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা। সোমবার রাতে শহরের পারদ নেমেছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*