রোজদিন ডেস্ক : আজ মঙ্গলবার বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়ার বীরসিংহ ময়দানে এদিন রয়েছে তাঁর জনসভা। সেই সভার প্রস্তুতিও শেষ। এখন কেবল মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা। সকাল থেকেই লোকজন আসা শুরু হয়ে গিয়েছে। সভার জন্য তৈরি হয়েছে ১২০ ফুট বাই ৬০ ফুটের মঞ্চ। মঞ্চের সামনে থাকছে আলাদা ভিআইপি করিডর ও মিডিয়া গ্যালারি। সোমবার সভাস্থল ঘুরে দেখে যান বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক নকুলচন্দ্র মাহাতো ও এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। ছিলেন বড়জোড়ার বিডিও কার্তিকচন্দ্র রায়, আইসি দেবাশিস পান্ডা, সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক অলোক মুখোপাধ্যায়রাও। আজ কলকাতা থেকে হেলিকপ্টারে বাঁকুড়ায় আসবেন মুখ্যমন্ত্রী। তার জন্য তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাডও। তার মহড়াও হয়ে গিয়েছে কাল। সাধারণ তৃণমূল কর্মীরা এখন অপেক্ষা করছেন দলনেত্রী কী বার্তা দেবেন তার দিকে।

Be the first to comment