প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আজ থেকে শুরু ইন্টারভিউ

Spread the love

রোজদিন ডেস্ক : আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ। প্রথম দফায় ২৮৩টি পদের জন্য ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে হবে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট। কেন্দ্রীয় ভাবে হবে ইন্টারভিউ। মৌখিক ইন্টারভিউ ছাড়াও, একজন প্রার্থী কীভাবে পড়াবেন তাও দেখাতে হবে। পর্ষদের সল্টল‍েক অফিসে চাকরিপ্রার্থীদের ১৭ দফা নথির অরিজিনাল ও সেল্ফ অ্যাটেসটেড ফটোকপি নিয়ে আসতে হবে। তিন দফায় নথি যাচাই করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কাগজে না লিখে সরাসরি অনলাইনে আপলোড করতে বলা হয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, বছর শেষে শুধু ইংরাজি মাধ্যম প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের ইন্টারভিউ হবে। বাকি স্কুলগুলির জন্য নতুন বছর শুরু থেকেই ধাপে ধাপে ইন্টারভিউ নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*