বিধানসভা কেন্দ্র ধরে ধরে কো-অর্ডিনেটরদের নাম ঘোষণা করল তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে কো-অর্ডিনেটর নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। সোমবার রাতে দলের সোশ্যাল মিডিয়া পেজে বিধানসভা কেন্দ্রওয়ারি নাম ঘোষণা করা হয়। সেখানে দেখা যাচ্ছে, একজনই একাধিক বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন। আবার অনেকেই আছেন যারা একটি মাত্র বিধানসভাতেই দায়িত্ব পেয়েছেন। অনেকে নিজের জেলায় দায়িত্ব পেলেও অনেককে আবার অন্য জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা ঘোষণা হতেই দলের অন্দরে তৎপরতা বেড়েছে। সকলেই বুঝে নিচ্ছেন তাদের কোন এলাকা নজরে রাখতে হবে। এর আগেরদিন ভার্চুয়াল মিটিংয়েই এই কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এই কো-অর্ডিনেটররা দলের চোখ, কান হয়ে কাজ করবেন। দলকে রিপোর্ট করবেন। দল সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে। আপাতত এভাবেই সংগঠন চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*