- বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার সকালে ঢাকার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
- খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা-সহ বিশিষ্টরা।
- আজ বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে বড়জোড়ায় জনসভা করবেন তিনি।
- তার আগে মঙ্গলবার বেলার দিকে ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে বড়জোড়া রওয়ানা হবেন তিনি। আজই তাঁর কলকাতায় ফেরার কথা।
- রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য কো অর্ডিনেটরদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এক-একজন পেলেন একাধিক কেন্দ্রের দায়িত্ব।
- আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া।
- বর্ষশেষের রাতে মিলবে বাড়তি ট্রেন৷ জানালো মেট্রোরেল কর্তৃপক্ষ।
- আজ থেকে ৮৫ বছরের উর্ধে, অসুস্থ ও প্রতিবন্ধীদের ডাকা হবে না শুনানি কেন্দ্রে। বাড়িতেই হবে তাঁদের হিয়ারিং, ঘোষণা কমিশনের।
- চাপ বাড়ল এ রাজ্যের বিএলওদের উপর। এসআইআরের দাবিদাওয়া ও আপত্তি পর্ব চলাকালীন ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম গ্রহণের জন্য বাড়তি দায়িত্বের নির্দেশ জারি করল কমিশন।
- চলে গেলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। তরুণ মজুমদারের আলো৷ চাঁদের বাড়ি ছবিতে নজর কাড়েন তিনি।
- মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। এরপর বঙ্গ বিজেপির বাছাই করা নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
- বুধবার সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শাহ। দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলবেন বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Be the first to comment