রোজদিন ডেস্ক : মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে দলের নেতা, কর্মী ও পদাধিকারীদের কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এবছর পিকনিক থাক, ওসব পরে হবে। এখন শুনানি কেন্দ্রে বসে থাকুন বিএলএরা। কোনও অবস্থাতেই জায়গা ছাড়বেন না। মানুষকে সাহায্য করতে হবে। আর জেলার যাঁরা চেয়ারম্যান, প্রেসিডেন্ট আছেন তাঁরা ইগো ছাড়ুন। ঔদ্ধত্য দেখাবেন না। সারাক্ষণ মানুষের পাশে থাকুন। যারা পারবেন না তাদের পদে থাকতে হবে না। এদের তৃণমূল কংগ্রেসের কোনও দরকার নেই। আমি অভিযোগ পেলে কাউকে এক মুহূর্ত রাখবো না। এই ভাষাতেই আজ প্রকাশ্য সভা থেকে দলের নেতা, কর্মীদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন এসআইআর নিয়ে কোনও ঢিলেমি চলবে না৷ তিনি এসব বরদাস্ত করবেন না।

Be the first to comment