পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, রেকর্ড ভেঙে ফের শীতলতম দিন কলকাতায়। পারদ নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
  2. এসআইআর নিয়ে নাম না করে অমিত শাহের পদত্যাগ চাইলেন তৃণমূলনেত্রী। বললেন, না করলে মানুষই পদচ্যুত করবে।
  3. অবৈধ অনুপ্রবেশ নিয়ে বড়জোড়ার সভা থেকে শাহকে পাল্টা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
  4. তথ্য, পরিসংখ্যান তুলে জমি না দেওয়া নিয়ে শাহী দাবি ওড়ালেন তৃণমূলনেত্রী।
  5. বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
  6. খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা-সহ বিশিষ্টরা।
  7. রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য কো অর্ডিনেটরদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
  8. আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া।
  9. বর্ষশেষের রাতে মিলবে বাড়তি ট্রেন৷ জানালো মেট্রোরেল কর্তৃপক্ষ।
  10. আজ থেকে ৮৫ বছরের উর্ধে, অসুস্থ ও প্রতিবন্ধীদের ডাকা হবে না শুনানি কেন্দ্রে। বাড়িতেই হবে তাঁদের হিয়ারিং, ঘোষণা কমিশনের।
  11. বুধবার সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন শাহ। দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলবেন, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
  12. স্ট্র্যান্ড রোডে আগ্নেয়াস্ত্র-সহ ২ যুবককে আটক করল কলকাতা পুলিশের এসটিএফ।
  13. এসআইআর শুনানির আতঙ্কে পুরুলিয়ায় বৃদ্ধের মৃত্যুতে সিইসি ও রাজ্যের সিইও-র বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
  14. শুনানির নোটিশ পেয়ে রামনগরে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।
  15. মহেশতলায় বন্ধ ঘর থেকে বাবা ও নাবালক ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*