কমিশনের গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ জ্ঞানেশ ভারতীর

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। মঙ্গলবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কমিশনের নির্ধারিত নথির তালিকার বাইরে কোনও অতিরিক্ত নথি কোনও অবস্থাতেই গ্রহণ করা যাবে না। বৈঠকে জ্ঞানেশ ভারতী জানান, এই সংক্রান্ত একাধিক অভিযোগ ইতিমধ্যে কমিশনে জমা পড়েছে। কোথাও কোথাও নির্দেশের বাইরে গিয়ে নথি চাওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তিনি জেলা নির্বাচনী আধিকারিকদের সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কমিশনের নির্দেশের বাইরে গিয়ে কোনও কাজ করা যাবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। হুঁশিয়ারির সুরে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার বলেন, কমিশনের গাইডলাইন অমান্য করা হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হবে। ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কোনও আপোস করবে না কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*