রোজদিন ডেস্ক : বর্ষবিদায়ের দিন বাংলাদেশে ফের এক ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) কে পিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতিরা।
শরীয়তপুরের কেউরভাঙা বাজারের কাছে তাঁকে আক্রমণ করে দুষ্কৃতিরা। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর গায়ে আগুন দেওয়া হয়। রাতে বাড়ি ফেরার সময় এই নৃশংস ঘটনা হয়। সুত্রের খবর, জ্বলন্ত অবস্থায় জলে ঝাঁপ দিয়ে তিনি বাঁচার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
খোকন চন্দ্র দাসের স্ত্রী সীমা রানী দাস এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ওই দেশে একের পর এক হত্যা, আক্রমণের ঘটনায় এই রাজ্য, দেশে উদ্বেগ ছড়িয়েছে।

Be the first to comment