কারাবন্দি উমর খালিদকে চিঠি দিয়েছিলেন মামদানি

Spread the love

রোজদিন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর কারাবন্দি তিনি। একাধিক বার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। ২০২০ সালের দিল্লি দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে। জেএনইউ-এর কৃতী ছাত্র কারাবন্দি সেই উমর খালিদকে গত বছর চিঠি দিয়েছিলেন নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি। তখন তিনি নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলির সদস্য। নতুন বছরের প্রথম দিনেই নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নিয়েছেন তিনি। ওই দিনই সমাজ মাধ্যমে উমর খালিদকে লেখা তাঁর এই চিঠি শেয়ার করেন বনজ্যোৎস্না লাহিড়ি। জানান, গত বছর খালিদের মা বাবা সাহিবা খানম ও সৈয়দ কাসিম রসুল ইলিয়া একটি পারিবারিক অনুষ্ঠানের আগে মেয়ের সঙ্গে দেখা করতে আমেরিকা গেছিলেন। সেখানেই জোহরান মামদানি ও কয়েকজনের সঙ্গে তাঁরা দেখা করেন। তখনই খালিদ কে উদ্দেশ্য করে মামদানি এই চিঠি লিখেছিলন বলে তাঁর সঙ্গী বনজ্যোৎস্না লাহিড়ি জানান। মামদানি সেখানে কারাবন্দি ছাত্র নেতা কে “প্রিয় উমর” সম্বোধন করে লিখেছিলেন, তিক্ততা নিয়ে তাঁর কথা তিনি প্রায়ই ভাবেন, এবং এই তিক্ততাকে নিজের ওপর চেপে বসতে না দেওয়ার গুরুত্ব নিয়েও তিনি ভাবেন। খালিদের মা বাবার সঙ্গে দেখা করে তাঁর ভাল লাগার কথাও জানিয়েছিলেন মামদানি। তাঁরা সবাই খালিদের কথা ভাবছেন বলে জানান।
উল্লেখ্য, খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে তরুণ মামদানিকে বিপুল ভোটে জয়ী করেছেন নিউ ইয়র্কবাসী। তিনিই নিউ ইয়র্কের প্রথম মুসলমান, সর্বকনিষ্ঠ মেয়র। তাঁর মা মীরা নায়ার ভারতের নামী চিত্র পরিচালক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*