উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ অভিষেকের সভা

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণের পর একেবারে সটান উত্তর। আক্ষরিক অর্থেই বাংলা জুড়ে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুরের পর আজ, শনিবার উত্তরের আলিপুরদুয়ারে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেলার মাঝের ডাবরি চা-বাগানে ৬১টি বাগানের চা-শ্রমিকদের সঙ্গে মিলিত হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঞ্চ প্রস্তুত। তাঁদের সুবিধা, অসুবিধা-সহ তাঁদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হবে। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে অভিষেক বলবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*