রোজদিন ডেস্ক : সাতগাছিয়ার মডেল ক্যাম্প পরিদর্শনের পর মুগ্ধ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মুগ্ধতা প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, সাতগাছিয়া বিধানসভা জুড়ে সেবাশ্রয় ২-এর অনবদ্য সাফল্য সর্বজনবিদিত। এলাকাবাসীর মুখে প্রাঞ্জল হাসি ও উন্মুক্ত হৃদয়ের উচ্ছ্বাসে আমি উপলব্ধি করলাম— মানব সেবার থেকে মহৎ কর্ম আর কিছু নেই। সুস্বাস্থ্য সমাজ গঠনের লক্ষ্যে ‘সেবাশ্রয় ২’ শিবিরে চিকিৎসক, স্বেচ্ছাসেবকরা নিঃস্বার্থভাবে পরিশ্রম করছেন, আমি তাঁদেরকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।

‘সেবাশ্রয় ২’ শিবিরে আগত সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিলাম—আমার সামর্থ্য অনুযায়ী সর্বদা তাঁদের পাশে থাকব। আমি আশাবাদী, এই ডায়মন্ড হারবার মডেল আগামী দিনে দেশকে পথ দেখাবে। জীবনের শেষদিন পর্যন্ত এইভাবেই আমি গণদেবতার সেবায় নিযুক্ত থাকব, এটাই আমার প্রতিজ্ঞা।
এর আগে সোমবার সকালে তিনি সাতগাছিয়ায় গিয়ে সেবাশ্রয় শিবির পরিদর্শন করেন।

Be the first to comment