রোজদিন ডেস্ক : লাদাখের পরিবেশবিদ সোনম ওয়াংচুকের জামিনের আবেদন আজ শীর্ষ আদালত শুনবে। বুধবার এই মামলার শুনানি শীর্ষ আদালতে মুলতুবি হয়ে যায়। বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হবে। বিচার পতি অরবিন্দ কুমার ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চে এই শুনানি হবে। এনএসএ আইনে গত কয়েকমাস কারাবন্দি আছেন বিখ্যাত সমাজসেবী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো তাঁর জামিনের আবেদন নিয়ে আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি স্বামীকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন। সেপ্টেম্বর মাসে লাদাখে ব্যাপক বিক্ষোভের জেরে চার জন নিহত, বহু মানুষ আহত হন।।এই ঘটনায় ওয়াংচুককে দায়ী করে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও আলোড়ন উঠেছে। বৃহস্পতিবার শীর্ষ আদালতের শুনানির দিকে তাকিয়ে এখন সব মহল।

Be the first to comment