রোজদিন ডেস্ক : গঙ্গাসাগর মেলা শুরুর আগেই আজ কাকভোরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক ছাউনি। আজ কাকভোরে কপিলমুনি আশ্রমের চত্বরে রাস্তার পাশের
ছাউনিতে আচমকা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। কনকনে ঠান্ডার সঙ্গে কূয়াশায় আচ্ছন্ন গঙ্গাসাগরে একটি ছাউনিতে প্রথম আগুন লাগে বলে জানা যায়। মুর্হূতের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। স্থানীয় মানুষজনই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন৷ দ্রুত দমকলবাহিনীও চলে আসে। সাগরের বি ডি ও কানাইয়া কুমার রাও-সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তদারকির কাজ করেন।তবে কোন হতাহতের খবর মেলেনি। শনিবার থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে। আজ এই অগ্নিকান্ডের ঘটনায় কিছুটা হলেও উদ্বিগ্ন সব মহলই। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। মেলা চলাকালীন যাতে কোন বিপত্তি না হয় প্রশাসন সেদিকে কড়া নজর রাখছে।

Be the first to comment