- রবিবার সকালে সোমনাথ মন্দিরের ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানে এসে শৌর্য যাত্রায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমনাথ মন্দিরে উপস্থিত হওয়া কয়েক হাজার দর্শনার্থী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
- এসআইআর-এর হিয়ারিংয়ের ক্ষেত্রে এ বার চা-বাগানের মালিকানার কাগজকেও মান্যতা দিল নির্বাচন কমিশন। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বহু মানুষের চা-বাগানের মালিকানা রয়েছে। কমিশনের তরফ থেকে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল তাতে সপ্তম পয়েন্টটি ছিল ফরেস্ট রাইট সার্টিফিকেট। এ বার চা-বাগানের কাগজকেও এসআইআর-এর হিয়ারিংয়ের ক্ষেত্রে গণ্য করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
- আই-প্যাক-এর অফিসে ইডির হানার মাঝে ফাইল ছিনতাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল ।
- গ্রেপ্তার মধ্যপ্রদেশের ভোপালের কুখ্যাত অপরাধী আবিদ আলি ওরফে রাজু ইরানি ওরফে রেহমান ডাকাইত। দীর্ঘ ২০ বছর ধরে ১৪টি রাজ্যের পুলিশকে ঘোল খাওয়ানোর পরে অবশেষে সুরাত ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়ল এই কুখ্যাত ডন।
- হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাংয়ের। রবিবার সকালে দিল্লিতে তাঁর বাসভবনে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সি অভিনেতার।
- দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হলেন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়।
- রাস্তা উদ্বোধন ঘিরে অশান্তিতে জড়াল ISF-তৃণমূল। সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। ভাঙড়ের শানপুকুর গ্রামপঞ্চায়েত এলাকার চিনিপুকুরে এই ঘটনা ঘটে।
- রবিবার সকালে মা হলেন গায়িকা-বিধায়ক অদিতী মুন্সী। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। সূত্রের খবর, মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ আছেন।
- চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রথম মৃত্যুর খবর মিলল। শনিবার রাত ১২টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে গৌরহরি গঙ্গোপাধ্যায়ের।
- পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক মহিলাকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির শালিমার বাগ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রচনা যাদব (৪৪)।

Be the first to comment