রোজদিন ডেস্ক : গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের দীর্ঘ হাজার বছরের যাত্রা শুধু ধ্বংসের গাথা নয়, তা জয়েরও গাথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। আজ গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দির স্বাভিমান পর্ব উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। দৃঢ়তার সঙ্গে বলেন, আক্রমণকারীরা ইতিহাসে মুছে গেছে, কিন্তু সমুদ্র তীরে বিশ্বাস এখনও অটল হয়ে দাঁড়িয়ে আছে।
এই মন্দিরকে তিনি ভারতের সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ বলে জানান। বলেন, এক হাজার বছর পরেও সোমনাথ মন্দিরের পতাকা আজও উড্ডীন, যা বিশ্বকে ভারতের শক্তি ও অধ্যাত্মকে মনে করিয়ে দেয়।
এই মন্দিরের ট্রাস্টের প্রধান হিসাবে আজ শৌর্য যাত্রার নেতৃত্বও দেন তিনি। এই যাত্রায় ১০৮টি অশ্বের শোভাযাত্রাকে বীরত্ব ও আত্মবলিদানের প্রতীক হিসাবে তুলে ধরা হয়।কয়েক হাজার দর্শনার্থী আজ সেখানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বর্ণময় এই অনুষ্ঠানে র পর প্রধানমন্ত্রী রাজকোট চলে যান।
আজ সমাজমাধ্যমেও তিনি এই মন্দিরের শৌর্য, বীর্য, বীরত্বের বিভিন্ন দিক তুলে ধরেছেন।

Be the first to comment