চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণের বিচার বিভাগীয় তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেন। তাঁর অভিযোগ, স্থানীয় প্রশাসনের জ্ঞাতসারে ও রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘদিন ধরে অবৈধ বাজি কারখানা চললেও সরকার ইচ্ছা করে চোখ বন্ধ করে রেখেছে।
উল্লেখ্য, গতকাল সকালে চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে আহত একজন প্রাণ হারিয়েছেন। আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের একজনের অবস্থাও সঙ্কটজনক।
এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার গভীর উদ্বেগ ব্যক্ত করে রাজ্য সরকারকে তুলোধোনা করেন। তিনি একে কোনও দুর্ঘটনা না, রাজ্যের শাসকদলের প্রত্যক্ষ মদতপুষ্ট অবৈধ বাজি কারখানা সিন্ডিকেটের ভয়ংকর পরিণতি বলে জানান। প্রশ্ন তোলেন, রাজ্যে বাজি কারখানাগুলি প্রশাসনিক অনুমতি নিয়ে গড়ে উঠেছে? এর জন্য যে সতর্কতা নেওয়া উচিত, তা কি প্রশাসন নিয়েছে? এই ঘটনাকে তিনি রাজ্য সরকারের ব্যর্থতা ও প্রশাসনিক উদাসীনতা বলে তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*