- আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস। স্বামীজির বাড়ি সিমলা স্ট্রিট থেকে শুরু করে বেলুড় মঠ- নানা জায়গায় সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী।
- স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে সিমলা স্ট্রিটে আসবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সিমলা স্ট্রিটে তাঁর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতারা। স্বামীজির জন্মদিবস উপলক্ষে সিমলা স্ট্রিট থেকে স্টার থিয়েটার পর্যন্ত মিছিল বিজেপির ‘বিবেক যাত্রা’
- গুলি চলল ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে। গতকাল, রবিবার জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় দেখা মিলল সন্দেহজনক ড্রোনের। সেনার দাবি, পাকিস্তানের ড্রোন এগুলি। ড্রোন দেখতে পেয়েই গুলি চালায় কর্তব্যরত সেনাবাহিনী।
- সাতসকালে বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। সঙ্গে সঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্ল্যাটফর্মে। আগুনের ধোঁয়ায় থমকে পড়ে ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়।
- কেরালার কোঝিকোডে পিকআপ ভ্যানের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত তিন। কুন্নামঙ্গলম-পাথিমঙ্গলম-আঙ্গাদি-মুরিয়ানাল জাতীয় সড়কে রবিবার রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয়েছেন পিকআপ ভ্যানের খালাসি-সহ ২ জন।
- পিকনিকে এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকায়।
- হিমাচল প্রদেশের সোলান জেলার আর্কি এলাকায় পুরোনো বাস স্ট্য়ান্ডের কাছে অগ্নিকাণ্ডে মৃত্যু সাত বছর বয়সি এক নাবালকের।
- সোমবার সকালে একটি ট্রাক রেড রোডের ধারের কংক্রিটের রেলিং ভেঙে ঢুকে যায়। দুর্ঘটনায় জখম হয়েছেন লরির চালক।
- ঠান্ডার দাপটে সদ্য তৈরি হওয়া বীজতলার বৃদ্ধি থমকে গিয়েছে। এমনটা চলতে থাকলে বোরো চাষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Be the first to comment