রাজ্যের আইনশৃঙ্খলার সাপ্তাহিক রিপোর্ট দিল্লিতে পাঠালো সিইও-র দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : চলতি বছরের শুরুতেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে সামগ্রিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কমিশনে পাঠানো হল প্রথম সপ্তাহের রিপোর্ট। সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। একই সঙ্গে শনিবার রাতে চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রসঙ্গ রয়েছে। রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলাজনিত উল্লেখযোগ্য ঘটনাগুলিতে নিয়মিত নজর রাখতেই এই সাপ্তাহিক রিপোর্টের ব্যবস্থা চালু করা হয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজ্যের প্রথম রিপোর্টে এই দুই ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।প্রশাসনিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর কমিশনের বাড়তি নজরদারির ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষেপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*