রোজদিন ডেস্ক : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিমানে উঠেছিলেন, কিন্তু তাঁকে নিয়ে সেই বিমান কোন গন্তব্যে পৌঁছেছে তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বেন গুরিওন বিমানবন্দর থেকে নেতানিয়াহুকে নিয়ে যে বিমান উড়েছিল, তা জানা গেলেও তার গন্তব্য কোথায়, বা তা কোথায় গেছে তা জানা যায়নি। অভিজ্ঞ মহলের মতে, এই ধরনের ঘটনা জরুরি কূটনীতি বা নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।
অতি সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে ওই দেশের সরকারকে হুমকি দিয়েছেন। অন্যদিকে ইজরায়েল নিজেদের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে, সব মিলিয়ে পুরো বিষয় নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে চর্চা এখন তুঙ্গে।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আচমকা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যেভাবে অপহরণ করে নিয়ে এসেছেন, রাষ্ট্র সঙ্ঘ-সহ একাধিক দেশ উদ্বেগ ব্যক্ত করেছে।এমন কি আমেরিকার স্বাভাবিক মিত্র ইংল্যান্ড, ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশও এই বিষয় সমর্থন করেনি। তবে ইজরায়েল, ইতালি আমেরিকার পাশে ছিল।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গন্তব্য নিয়ে তাই বিভিন্ন মহলে যুগপৎ বিস্ময়, কৌতুহল, চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment