রোজদিন ডেস্ক : আজ ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তথা পরিচালক তপন সিনহার প্রয়াণ দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন,
“প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহা-র প্রয়াণ দিবসে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি পরিচালককে জানাই বিনম্র শ্রদ্ধা। ‘কাবুলিওয়ালা’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দী’ থেকে ‘গল্প হলেও সত্যি’ বা ‘সফেদ হাতি’— তাঁর প্রতিটি ছবিই ছিল শিল্পের সঙ্গে জনপ্রিয়তার এক অপূর্ব মেলবন্ধন।
তাঁর সৃষ্টি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।”
এদিন একই সঙ্গে তিনি ‘আর্মি ডে’ উপলক্ষে দেশের সেনাবাহিনীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্মরণ করেছেন তাঁদের বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের কথাও। এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন,
“সেনা দিবস উপলক্ষে, আমরা আমাদের সৈন্যদের সাহস, শৃঙ্খলা এবং সর্বোচ্চ ত্যাগকে স্যালুট জানাই, যাদের দেশপ্রেম ও সেবা আমাদের মহান জাতির ঐক্য, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বজায় রাখে।”

Be the first to comment