থাইল্যান্ডে ফের ক্রেন ভেঙে মৃত দুই

Spread the love

রোজদিন ডেস্ক : থাইল্যান্ডে আজ আবার বিশাল ক্রেন ভেঙে দুজন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন।বুধবার চলন্ত ট্রেনে র ওপর ক্রেন ভেঙে মর্মান্তিকভাবে ৩২ জন নিহত, ৬৬ জন আহত হন। এই বিপুল অঘটনের রেশ না মিলোতেই আজ ব্যাঙ্ককের কাছে সমুত সাখোন প্রদেশে একটি ক্রেন ভেঙে দুটি গাড়ির ওপর পড়ে। একটি এলিভেটেড মহাসড়ক নির্মাণের কাজ চলার সময় আচমকা ক্রেনটি ভেঙে নীচের রাস্তায় দুটি গাড়ির ওপর পড়ে বলে জানা যায়। এতে দুজন নিহত ও পাঁচজন আহত হন।
পরপর দুদিন ক্রেন ভেঙে পড়ার ঘটনায় থাইল্যান্ডে ব্যাপক উদ্বেগ, আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেনগুলি যাতে আর না ভেঙে পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*