কাকভোরে বার্জ আটকে বিপত্তি গঙ্গাসাগরে

Spread the love

রোজদিন ডেস্ক : আজ কাকভোরে গঙ্গাসাগরে মাঝ নদীতে বার্জ আটকে পড়ে বিপত্তি দেখা দেয়। কাকদ্বীপ থেকে পুণ্যার্থীদের নিয়ে বার্জটি কচুবেড়িয়া যাচ্ছিল। আচমকা মাঝ নদীতে তা আটকে পড়ে বিপত্তি দেখা দেয়। ২ হাজারের বেশি পুণ্যার্থী সেখানে ছিলেন বলে প্রকাশ। কনকনে ঠান্ডায় বয়স্ক, মহিলা, শিশু-সহ বিশাল সংখ্যক মানুষদের নিয়ে মুড়িগঙ্গা নদীতে আটকে পড়া বার্জে অনেকে অসুস্থ বোধ করতে থাকেন। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী তড়িঘড়ি খাবার, পানীয় জল ইত্যাদি নিয়ে আটকে থাকা বার্জের কাছে যান। ছোট ছোট নৌকায় তাঁদের উদ্ধার করে কচুবেড়িয়ায় নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ মাঝ নদীতে ওইভাবে আটকে থাকার পর নিরাপদে তাঁদের উদ্ধার করায় স্বস্তিতে প্রশাসন, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও।
জলস্তর কম থাকায় বার্জটি আটকে গেছিল বলে প্রশাসন জানিয়েছে।এই ঘটনার প্রেক্ষিতে নদীপথে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
গতকাল মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগর সঙ্গমে স্নান করেছেন, আজও বহু মানুষ ওখানে পুণ্য স্নান করছেন। প্রশাসন, পুলিশ-সহ সাগরমেলার দায়িত্বে থাকা সব মহলই সেখানে নজর রাখছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*